• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:০৭ অপরাহ্ন |
শিরোনাম :
ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর

সাভারে ‘বউ-শাশুড়ি’ মেলা

1421502849সাভার :  সাভারে দুই দিনব্যাপী ব্যতিক্রর্মী এক মেলার উদ্বোধন করা হয়েছে। শনিবার দুপুরে গণস্বাস্থ্য কেন্দ্রের পিএইচএ মাঠে বেলুন উড়িয়ে জনসচেতনতামূলক এই ‘বউ-শাশুড়ি মেলা’র উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য ডাক্তার এনামুর রহমান।
বেসরকারি উন্নয়ন প্রতিষ্ঠান গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিক্যাল কলেজের উদ্যোগে আয়োজিত এ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গণ বিশ্ববিদ্যালয়ের রেজিষ্ট্রার দেলোয়ার হোসেন।   এ সময় আরো উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম রফিকুল ইসলাম, গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজের প্রশাসনিক কর্মকর্তা আবু তাহেরসহ স্থানীয় গণ্যমান্য  ব্যক্তিবর্গ।
মেলায় বিভিন্ন রকমের পিঠা-পুলির দোকানসহ ২০টি স্টল বসেছে।
আয়োজকরা জানান,  সামাজিক দুর্বলতা থেকে বের হয়ে আসার এক অসাধারণ প্রয়াস হিসেবেই এই ‘বউ-শাশুড়ি ও বয়স্ক মেলার আয়োজন করা হয়েছে। এতে বউ-শাশুড়ি সম্পর্ক উন্নয়ন ও স্বাস্থ্য বিষয়ক বিশেষ নাটক মঞ্চস্থ হবে।
প্রথম দিনেই  সাভার, ধামরাই ও আশুলিয়ার বিভিন্ন অঞ্চলের বউ-শাশুড়ি ও বয়স্ক ব্যক্তিদের পদভারে মুখরিত হয়ে ওঠে মেলাপ্রাঙ্গন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ