• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:২৩ অপরাহ্ন |
শিরোনাম :
ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর

অবরোধ প্রত্যাহার না হলে খালেদা জিয়ার কার্যালয় ঘেরাও

8933_65577ঢাকা : আগামী বৃহস্পতিবারের মধ্যে অবরোধ প্রত্যাহার করা না হলে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশান কার্যালয়ের সামনে সমাবেশ এবং কার্যালয় ঘেরাও কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক লীগ।
রোববার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে সংগঠনের সাধারণ সম্পাদক ইনসুর আলী এ কর্মসূচি ঘোষণা করেন।
এসময় বক্তারা বলেন, হরতাল-অবরোধের নামে বিএনপি-জামায়াত জোট প্রতিদিন গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ করছে। বোমা মেরে তারা সাধারণ মানুষ, হেলপার ও ড্রাইভারদের পুড়িয়ে মারছে। গণতান্ত্রিক দেশে এ অরাজকতা চলতে দেওয়া যায় না।
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক লীগের সভাপতি মো. ওয়াহেদুজ্জামান বলেন, যেসব এলাকায় জ্বালাও-পোড়াও হয়েছে সেসব এলাকার জামায়াত-বিএনপি নেতাদের আইনের আওতায় এনে বিচারের দাবি জানাচ্ছি।
হরতালের নামে বাসে অগ্নিসংযোগ, পেট্রোলবোমা মেরে শ্রমিক-যাত্রী হত্যাকারীদের গ্রেফতার ও আইন করে হরতাল বন্ধ করার দাবিতে মানববন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধনে অবরোধ প্রত্যাহারের জন্য বিএনপিকে ২১ জানুয়ারি পর্যন্ত সময় বেধে দেয়া হয়।
মানববন্ধনে আরো বক্তব্য রাখেন, ঢাকা মহানগর আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুল হক সবুজ, সড়ক পরিবহন শ্রমিক লীগের সভাপতি মো. ওয়াহেদুজ্জামান, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার মল্লিক প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ