সিসি নিউজ: নীলফামারীর ডোমারে ন্যাশনাল ডক্টর্স ফোরামের উদ্দ্যোগে প্রায় অর্ধ সহস্রাধিক অসহায় দুস্থ শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরন করা হয়েছে। সোমবার উপজেলার বিভিন্ন এলাকায় এ শীত বস্ত্র বিতরন করা হয়। ডোমার চিকনমাটি এলাকায় শীতবস্ত্র বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডোমার উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল হাকিম। বিশেষ অতিথি ছিলেন ডোমার পৌর কমিশনার আব্দুল হক, সমাজ সেবক আব্দুল কুদ্দুস প্রমুখ।