• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:২০ অপরাহ্ন |

বুধ, বৃহস্পতিবার ঢাকা ও খুলনায় হরতাল

Hortalঢাকা : বুধ ও বৃহস্পতিবার ঢাকা ও খুলনা বিভাগের জেলাসমূহে টানা ৪৮ ঘণ্টার হরতাল ডেকেছে বিএনপি। বুধবার ভোর ৬টা থেকে শুক্রবার ভোর ৬টা পর্যন্ত এই হরতাল কর্মসূচি পালন করা হবে বলে জানিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
এই দুই বিভাগের জেলাসমূহে যৌথ বাহিনীর অভিযানে ছাত্রদলসহ বিএনপির অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের গুম-খুন-হত্যা ও নির্যাতনের প্রতিবাদে এই হরতাল আহবান করা হয়েছে বলে তিনি জানান।
রিজভী বলেন, ‘যৌথ বাহিনী সারাদেশে অভিযানের নামে ছাত্রদল নেতা-কর্মীদের ওপর নির্মম অত্যাচার-নির্যাতন চালাচ্ছে।গত কয়েকদিন ছাত্রদলের কয়েকজনকে হত্যা করা হয়েছে।আমরা এ ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানাই।’
টানা অবরোধ কর্মসূচির পাশাপাশি এই হরতাল চলবে বলে উল্লেখ করেন রিজভী।
রিজভী এই দুই বিভাগের নেতা-কর্মীদের শান্তিপূর্ণভাবে হরতাল পালনের আহবান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ