• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:২১ অপরাহ্ন |

নওয়াজের দলে যাচ্ছেন বিলওয়াল!

037আন্তর্জাতিক ডেস্ক: প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের নেতৃত্বাধীন মুসলিম লীগে যোগ দিতে পারেন পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারি । সিন্ধু প্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী আরবাব গোলাম রহিম বৃহস্পতিবার প্রাদেশিক পরিষদের বাইরে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।

এসময়  পাকিস্তান মুসলিম লীগ-ফাংশনাল (পিএমএল-এফ) প্রধান পীর পাগারার এ সংক্রান্ত বক্তব্যও স্মরণ করিয়ে দেন আরবাব। এর আগে পীর পাগারা বলেছিলেন, বিলাওয়াল তাদের ঐতিহ্যবাহী দল ত্যাগ করতে যাচ্ছেন।

তবে এ নিয়ে বিলাওয়াল কিংবা পিপিপির কোন বক্তব্য পাওয়া যায়নি।

পিপিপি’র প্রেসিডেন্ট ও বাবা আসিফ আলী জারদারির সঙ্গে দলীয় বিভিন্ন বিষয় নিয়ে বিলাওয়ালের ব্যাপক মতবিরোধ চলছে বলে গুঞ্জন রয়েছে।  প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের দলের প্রতি পিপিপি’র সমর্থনের বিষয়েও বাবা-ছেলের সম্পর্কে ব্যাপক টানাপড়েন চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ