• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ন |

সহিংসতার বিরুদ্ধে নীলফামারীতে সমাবেশ

Nilphamari Photoসিসি নিউজ: অবরোধ হরতালের নামে মানুষ পুড়িয়ে হত্যাসহ  দেশ ব্যাপী সহিংসতার বিরুদ্ধে নীলফামারীতে  বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সম্মিলিত সাংস্কৃতিক জোট।
শুক্রবার বিকেলে শহরের শহীদ মিনার চত্তরে ওই সমাবেশ শান্তিকামী বিভিন্ন শ্রেণী পেশার সহস্রাধিক মানুষ অংশ নেয়।
বক্তারা অভিযোগ করে বলেন, ২০ দলীয় জোট রাজনৈতিক আন্দোলনের নামে যানবাহনে অগ্নিসংযোগ করে সাধারণ মানুষকে পুড়িয়ে হত্যা করছে, পেট্রোল বোমার নির্মমতায় রক্ষা পাচ্ছে না শিশু বৃদ্ধ। রাজনীতির নামে জনগণের ওপর আক্রমন কোনভাবে কাম্য নয়। রাজনীতির নামে সহিংসতা পরিহার করার জন্য রাজনৈতিক দল এবং নাশকতায় জড়িতদের দৃষ্টান্ত মুলক শান্তিদাবী করেন তারা।
সম্মিলিত সাংস্কৃতিক জোট নীলফামারী জেলা শাখার আহবায়ক আহসান রহিম মঞ্জিলের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন জেলা শিল্পকলা একাডেমির সদস্য অ্যাডভোকেট অসিত কুমার ধর, নীলকণ্ঠ আবৃত্তি পরিষদের সভাপতি আব্দুল বারী, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সহসভাপতি রবিউল ইসলাম,  বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলার সাধারণ সম্পাদক রাসেল আমিন স্বপন, আলোর পথযাত্রী সাংস্কৃতিক সংগঠনের সভাপতি মনিরুল হাসান শাহ আপেল, ভাওয়াইয়া একাডেমির সাধারণ সম্পাদক আতাউর রহমান শাহ, আনন্দ ধ্বনী সঙ্গীত একাডেমির সভাপতি রত্না বর্ধণ প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ