• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন |

অনশনে যাচ্ছেন এরশাদ

Arsadঢাকা : অনশনে যাচ্ছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হোসেইন মোহাম্মদ এরশাদ। দলটির পক্ষ থেকে জানানো হয়েছে,‘দেশব্যাপী জ্বালাও-পোড়াও এর প্রতিবাদের তিনি এই অনশন করবেন।’ রাজধানীর কাকরাইলের দলীয় কার্যালয়ের সামনে মঙ্গলবার তিনি এই অনশন কর্মসূচি পালন করবেন।
শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে গণমাধ্যমকে এই তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, দেশব্যাপী জ্বালাও-পোড়ায়ের প্রতিবাদে আগামী মঙ্গলবার অনশন কর্মসূচি পালন করবেন এরশাদ।
এছাড়া তার সাথে পার্টির নেতাকর্মীরাও অনশনে যোগ দেবেন। জাতীয় পার্টির ঢাকা মহানগরী দক্ষিণ এই অনশন কর্মসূচির উদ্যোগ নিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ