ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় নাশকতা সৃষ্টির আশংকায় কাশিপুর ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মোফাজ্জল হোসেন ইচলাকে গ্রেফতার করেছে ফুলবাড়ী থানা পুলিশ। রবিবার রাতে গংগারহাট বাজারস্থ নিজ দোকান থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেরেফতারকৃত ইচলা আজোয়াটারী গ্রামের আবুল হোসেনের পুত্র।
এ ব্যাপারে ফুলবাড়ী থানার ওসি বজলুর রশিদ জানান, আটকৃতকে কুড়িগ্রাম জেল হাজতে পাঠানো হয়েছে।