সিসি ডেস্ক: নারীবাদী লেখিকা তসলিমা নাসরিন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসে লিখেছেন, ছেলের মরা ছেলে মরেছে, তাতে বিবির কী? বিবির কাছে শিবিরের খুনিরাই এখন পেটের ছেলে।
শনিবার আরাফাত রহমান কোকো হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যাওয়ার পর তসলিমা নাসরিন তার ফেসবুক এ স্যাটাস দেন। পাঠকদের জন্য স্যাটাসটি হুবহু তোলো ধরা হল।

“ছেলে তো মারা গেল. এখনো কি চিকন ভুরু আঁকবেন খালেদা বিবি?হ্যাঁ, আঁকবেন. ছেলের মরা ছেলে মরেছে, তাতে বিবির কী? বিবির কাছে শিবিরের খুনিরাই এখন পেটের ছেলে, যে খুনিরা পেট্রোল বোমা মেরে দেশটাকে একটা শশ্মান বানাচ্ছে. পুড়ে ছাই হয়ে যাবে হাজারো নিরপরাধ মানুষ. বাড়িঘর পুড়িয়ে, গ্রাম শহর পুড়িয়ে, গোটা দেশটা পুড়িয়ে দিয়ে হলেও তাকে ক্ষমতায় বসাবে শিবিরের সোনার ছেলেরা. গদির আরামের কাছে স্বজন তুচ্ছ. গদির ব্যবস্থা যারা করছে, তারাই তার কোকো. এত কোকো থাকতে এক কোকোর জন্য ভাববেন কেন বিবি?”