গাজীপুর: ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তি করার অভিযোগে রোববার বিকালে ছাত্রদলের এক নেতাকে আটক করেছে গাজীপুরের কালিয়াকৈর থানা পুলিশ।
আটককৃতের নাম সোলায়মান হোসেন (২২)। সে কালিয়াকৈর উপজেলার মধ্যপাড়া ইউনিয়নের মুরাদপুর এলাকার নায়েব আলীর ছেলে
কালিয়াকৈর থানার ওসি ওমর ফারুক বলেন, “ফেসবুকে প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করায় রোববার বিকালে মধ্যপাড়া ইউনিয়ন ছাত্রদল নেতা সোলায়মান হোসেনকে তার বাড়ি থেকে আটক করা হয়। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।”