• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ন |

ছেলের মৃত্যুর পরও পাষণ্ডের ভূমিকায় খালেদা জিয়া : নানক

Nanokঢাকা : ছেলে মৃত্যুর পরও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া হরতাল অবরোধ দিয়ে পাষণ্ডের  ভূমিকায় রয়েছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক।
সোমবার দুপুরে দলের সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ সদস্য ও পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মির্জা আজম। আওয়ামী লীগের দফতর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক বদিউজ্জামান ডাব্লো প্রমুখ।
উল্লেখ্য, ২০০৪ সালে হোটেল শেরাটনের সামনে একটি যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ওই ঘটনায় ১১ জন নিহত হন। ঘটনার পর তৎকালীন যুবলীগ নেতা জাহাঙ্গীর কবির ও মির্জা আজমকে এ ঘটনার জন্য দায়ী করা হয়। এখনো বিভিন্ন সভা-সমাবেশে ওই ঘটনার উদাহরণ দেন বিএনপি নেতারা। আর এরই প্রেক্ষিতে নিজেদের নির্দোষ দাবি করে আজ সংবাদ সম্মেলন করেন আওয়ামী লীগের এ দুই নেতা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ