• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:১৬ অপরাহ্ন |
শিরোনাম :
ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর

সচল হচ্ছে খালেদা জিয়ার গ্যাটকো দুর্নীতি মামলা

Khaladaঢাকা : সাত বছর পর ফের সচল হচ্ছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের হওয়া গ্যাটকো দুর্নীতি মামলা।
মঙ্গলবার দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী মোহাম্মদ খুরশীদ আলম খান হাইকোর্টে মামলাটির রুল শুনানির জন্য সংশ্লিষ্ট শাখায় আবেদন করেন।
তিনি জানান, বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি জেএম হাসান সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে বুধবার আবেদনটির শুনানির দিন নির্ধারণে উপস্থাপন করা হবে।
এর আগে সোমবার খালেদা জিয়ার বিরুদ্ধে গ্যাটকো মামলা পরিচালনায় খুরশীদ আলম খানকে আইনজীবী হিসেবে নিয়োগ দেয় দুদক।
পূর্বে মামলাটি পরিচালনার দায়িত্বে ছিলেন বর্তমানে আইন মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক। তিনি আইনমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর মামলাটির আইনজীবীর পদ শূন্য হয়।
মামলা সূত্রে জানা যায়, ২০০৭ সালের ২ সেপ্টেম্বর চট্টগ্রাম ও ঢাকার কমলাপুরের কন্টেইনার টার্মিনালে কন্টেইনার হ্যান্ডেলিংয়ে গ্যাটকোকে ঠিকাদার হিসেবে নিয়োগে দুর্নীতির অভিযোগে খালেদা জিয়াসহ ১৩ জনকে আসামি করে রাজধানীর তেজগাঁও থানায় মামলা করে দুদক।
মামলায় গ্যাটকোকে ঠিকাদার হিসেবে নিয়োগ দিয়ে রাষ্ট্রের কমপক্ষে ১ হাজার কোটি টাকা ক্ষতির অভিযোগ করা হয়।
এ মামলায় ২০০৮ সালের ১০ জুলাই খালেদা জিয়া, সাবেক ছয় মন্ত্রীসহ ২৪ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দেয় দুদক। এরপর চার্জশিটভুক্ত আসামি খালেদা জিয়াসহ আসামিদের কয়েকজন ওই মামলা বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করেন।
এর মধ্যে খালেদা জিয়ার করা এক আবেদনের শুনানি নিয়ে হাইকোর্ট ২০০৭ সালে রুল জারি করেন। সাত বছর পর মঙ্গলবার ওই রুল শুনানির উদ্যোগ নিয়েছে দুদক। এ মামলায় খালেদা জিয়া বর্তমানে জামিনে আছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ