• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:৩১ অপরাহ্ন |

হিলিতে ২৪ রাউন্ড তাজাগুলিসহ এক যুবক আটক

RABহিলি প্রতিনিধি: দিনাজপুরের হিলিতে ২৪ রাউন্ড তাজা গুলিসহ ফাহিম হোসেন খান কনক (৩৮) নামের এক যুবককে আটক করেছে র‌্যাব-১৩।
বুধবার সন্ধ্যায় উপজেলার উত্তরবাসুদেবপুর গ্রামে তার বাসভবন থেকে র‌্যাব-১৩ রংপুর ক্যাম্পের সদস্যরা অভিযান চালিয়ে তাকে আটক করেন। কনক উপজেলার বাংলাহিলি বাজারের মৃত আকরাম খানের ছেলে।
র‌্যাব-১৩ রংপুর ক্যাম্পের অধিনায়ক লে.কর্নেল হায়াত জানান, দীর্ঘদিন যাবত ওই যুবক সীমান্তের অস্ত্রের ব্যাবসা করে আসছিলো। আজকেও তার ঘরে অস্ত্রের কেনা বেচা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি টিম অভিযান চালিয়ে কনকের ব্যবহৃত গুদাম কাম বাসভবনের খাটের নিচ থেকে সিগারেটের খোলের ভেতর হতে ৭.৬৫ এম, এম পিস্তলের ভারতের তৈরি ২৪ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়েছে। কোন পিস্তল পাওয়া যায়নি। অধিনায়ক আরও বলেন এ কাজে সাথে আর কে কে জড়িত রয়েছে তাকে জিজ্ঞাসাবাদ করে আরোও তথ্য উৎঘাটন করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ