
বগুড়া : বগুড়ায় তিনটি হাতবোমা, পাঁচটি ককটেলসহ বিস্ফোরকদ্রব্য উদ্ধার করেছে গোয়েন্দা পুলিশ(ডিবি)। শহরের কইপাড়ায় স্কুলের বারান্দা থেকে শনিবার রাতে এসব উদ্ধার করা হয়। বগুড়া পুলিশের মিডিয়া সেলের দায়িত্বপ্রাপ্ত সিনিয়র সহকারী পুলিশ সুপার গাজিউর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের একটি দল রাত ১০টার দিকে শহরের কইপাড়ায় অভিযান চালায়। অভিযানকালে স্থানীয় একটি স্কুলের বারান্দায় পরিত্যাক্ত অবস্থায় তিনটি হাতবোমা, পাঁচটি ককটেল, ৩০০ গ্রাম গানপাউডার, ২০০ গ্রাম বারুদ, ৬০-৭০টি জালের কাঠি উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, একদল দুর্বৃত্ত নাশকতার কাজে ব্যবহারের জন্য বোমা ও ককটেল তৈরি করছিল। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালিয়ে যায়। এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানান তিনি।