• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন |

মিরপুরে ক্রসফায়ারে শিবিরকর্মী নিহত

1422772008ঢাকা : রাজধানীর মিরপুরে পুলিশের সঙ্গে কথিত ক্রসফায়ারে এমাদুল্লাহ (২০) নামে এক শিবির কর্মী নিহত হয়েছেন। শনিবার রাতে মিরপুরের রূপনগর এলাকায় এই কথিত ক্রসফায়ারের ঘটনা ঘটে।তার গ্রামের বাড়ি জামালপুর জেলার বানিয়ারপাড়ে। জানা যায়, রাতে এমাদুল্লাহকে নিয়ে মিরপুর মডেল থানার পুলিশ আসামি ধরতে এবং বিস্ফোরক উদ্ধারে যায়। রূপনগর এলাকায় অভিযান চলাকালে এমাদুল্লাহর সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় পুলিশও পাল্টা গুলি চালায়। একপর্যায়ে ঘটনাস্থলে ‘ক্রসফায়ারে’ পড়ে এমাদুল্লাহ মারা যান। বর্তমানে তার লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ