• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:৩৫ অপরাহ্ন |
শিরোনাম :
ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর

বগুড়ায় আলু বোঝাই ট্রাকে পেট্রল বোমা নিক্ষেপ

boguraবগুড়া : বগুড়ায় আলু বোঝাই ট্রাকে পেট্রল বোমা নিক্ষেপ করেছে দূর্বৃত্তরা। এঘটনায় এক ব্যবসায়ী দদ্ধ হয়েছে। তাকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। রোববার রাত সাড়ে ৯টার দিকে বগুড়া সদর উপজেলার গোকুল এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, জয়পুরহাটের কালাই থেকে একটি আলু বোঝাই ট্রাক ঢাকার উদ্দেশ্যে যাওয়ার পথে রাত সাড়ে ৯টার দিকে বগুড়া সদরের গোকুল এলাকায় পৌঁছলে দুর্বৃত্তরা ট্রাকটি লক্ষ্য করে পেট্রল বোমা নিক্ষেপ করে। এসময়  চালক ও হেল্পার ট্রাক থেকে নামতে পারলেও ট্রাকের কেবিনে থাকা আলু ব্যবসায়ি রেজাউল (৪৩) অগ্নিদগ্ধ হন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ছিলিমপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ (টিএসআই) শাহ আলম জানান, ব্যবসায়ি রেজাউলের মুখমন্ডল এবং দুই হাতের কব্জি পর্যন্ত আগুনে ঝলসে গেছে। তিনি জয়পুরহাট জেলার কালাই উপজেলার জিন্দাপুর গ্রামের ফজলুর রহমানের ছেলে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ