• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন |

আবার সেরার মুকুট ফিরে পেলেন সাকিব

sakibখেলাধুলা ডেস্ক: ২০১৫ ক্রিকেট বিশ্বকাপের আগে আবারো ক্রিকেটের তিন ফরম্যাটে সেরা অলরাউন্ডার হওয়ার অনন্য নজির দেখালো সাকিব আল হাসান। আর ত্রিমুকুট নিয়েই বিশ্বকাপে অংশগ্রহণ করবেন বাংলাদেশের বিশ্বসেরা ক্রিকেটার।

এর আগে গত ডিসেম্বরে বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে ক্রিকেটের তিন ফরম্যাট অর্থাৎ, টেস্ট, ওয়ানডে এবং টি-টোয়েন্টিতে বিশ্বসেরা অলরাউন্ডার হওয়ার নজির গড়েছিলেন সাকিব। কিন্তু অবিশ্বাস্য কীর্তি গড়ার দশ দিনের মাথায় অ্যাঞ্জেলো ম্যাথুসের দাপটে তা হারিয়ে ফেলেন সাকিব। তবে সোমবার আইসিসির প্রকাশিত সর্বশেষ র‌্যাংকিংয়ে আবারো তিন ফরম্যাটের সেরা অলরাউন্ডার খেতাব দখল করলেন ২৭ বছর বয়সী ক্রিকেটার।

সাম্প্রতিক সময়ে কোন ম্যাচ না খেলেই সাকিবের এই উত্থান ওই অ্যাঞ্জেলো ম্যাথিউসের কল্যাণেই। নিউজিল্যান্ডের বিপক্ষে সদ্য শেষ হওয়া সাত ম্যাচের ওয়ানডে সিরিজে ব্যাটে-বলে ক্লিক না করায় লঙ্কান দলপতি সাকিবের পেছনে পড়েন। ওয়ানডে ক্রিকেটে সাকিবের রেটিং ৪০৩। দ্বিতীয় স্থানে থাকা ম্যাথুসের ৩৯৩, আর হাফিজের ৩৮৯। তালিকার তিন নম্বরে পাক অলরাউন্ডার। টেস্টে জিম্বাবুয়ে সিরিজে দুর্দান্ত পারফর্ম করে শ্রেষ্ঠ অলরাউন্ডারের খেতাব পুনরুদ্ধার করেন সাকিব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ