• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:১০ অপরাহ্ন |

কাফনের কাপড় বেঁধে ভর্তি পরীক্ষার দাবি

1422973016রংপুর : ২০১৪-১৫ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষা নেওয়ার দাবিতে মাথায় কাফনের কাপড় বেঁধে মৌন মিছিল করেছেন রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। মঙ্গলবার দুপুরে এ কর্মসূচির আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের সামাজিক সংগঠন বাংলার মুখ। রংপুর প্রেসক্লাবের সামনে থেকে শুরু হওয়া মৌন মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কর্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
বাংলার মুখ-এর সভাপতি ও রোকেয়া বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের শিক্ষক মশিউর রহমান জানান, দেশের  প্রায় ৯১ হাজার শিক্ষার্থী রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য আবেদন করেছেন। কিন্ত আজও ভর্তি পরীক্ষার চূড়ান্ত তারিখ ঘোষণা হয়নি। অবিলম্বে ভর্তি পরীক্ষার সূচি ঘোষণা এবং ক্যাম্পাসে শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনার দাবিতে এ কর্মসূচি পালিত হয়েছে বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ