• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:১০ অপরাহ্ন |
শিরোনাম :
ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর

পরীক্ষায় বিজিবি চেয়ে চিঠি

DMPসিসি ডেস্ক: এসএসসি পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত রাজধানীর নিরাপত্তায় অতিরিক্ত বিজিবি চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে বিজিবি মহাপরিচালক বরাবর চাহিদাপত্র পাঠিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার।

বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের ডাকা হরতাল-অবরোধে আটকে গেছে এসএসসি পরীক্ষা। ইতোমধ্যে দু্দফা পেছানো হয়েছে পরীক্ষার তারিখ। একারণে পরীক্ষায় কোনো ধরণের নাশকতা যেন না ঘটে সেজন্য অতিরিক্ত বিজিবি চাওয়া হয়েছে বলে জানা গেছে।

অন্যদিকে, সারাদেশে রেলে নাশকতা প্রতিরোধে অতিরিক্ত আনসার সদস্য মোতায়েনের জন্য বাংলাদেশ রেলওয়ে থেকে আনসার মহাপরিচালকের কাছে চাহিদাপত্র পাঠানো হয়েছে।চাহিদাপত্র অনুযায়ী, রাজধানীতে আরও অতিরিক্ত ২২ প্লাটুন বিজিবি সদস্য এবং সারাদেশের রেলওয়েতে অতিরিক্ত ২০০ আনসার সদস্য মোতায়েনের জন্য সংশ্লিষ্ট বাহিনীর মহাপরিচালকদের কাছে চাহিদাপত্র পাঠানো হয়েছে।

এর প্রেক্ষিতে এসএসসি পরীক্ষার শুরু থেকে শেষ পর্যন্ত রাজধানীতে অতিরিক্ত বিজিবি সদস্য এবং রেলওয়েতে অতিরিক্ত আনসার সদস্য দ্রুত মোতায়েনের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে নির্দেশ দেওয়া হয়েছে।এ প্রসঙ্গে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব মো. হাবিবুর রহমান বলেন, দেশের পরীক্ষার্থীরা যাতে নির্বিঘ্নে এসএসসি পরীক্ষা দিতে পারে, অর্থনৈতিক কর্মকান্ড স্বাভাবিক, জনগণের জানমালের নিরাপত্তা এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার স্বার্থে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে অতিরিক্ত বিজিবি ও আনসার সদস্য মোতায়েনের জন্য নির্দেশ দেওয়া হয়েছে।এব্যাপারে যোগাযোগ করা হলে বিজিবি সদর দফতরের জনসংযোগ কর্মকর্তা মোহসিন রেজা বলেন, কয়েকদিন আগে হরতালের কারণে এসএসসি পরীক্ষা পিছিয়ে যায়। পরবর্তিতে আবারো হরতাল দেওয়ায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় সিদ্ধান্ত নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর প্রহরায় এসএসসি পরীক্ষা নেয়ার ব্যবস্থা গ্রহণ করা। এক্ষেত্রে পরীক্ষার দিন পরিস্থিতি ও চাহিদা অনুযায়ী বিজিবি মোতায়েন করা হবে বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ