ঢাকা: সকালে বঙ্গবীর কাদের সিদ্দিকীর কাছ থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল তার ছয় কর্মীকে। দুপুরে নিয়ে যাওয়া হলো তাঁর মঞ্চটিও । কাদের সিদ্দিকী জুম্মার নামাজ আদায় করার জন্য মসজিদে গেল এই ফাঁকে তাঁর মঞ্চটি ভেঙ্গে ফেলে পুলিশ। বেলা সোয়া ১টার দিকে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শুক্রবার বেলা ১টা ১০ মিনিটের দিকে মতিঝিল থানা থেকে একদল পুলিশ কাদের সিদ্দিকীর অবস্থান মঞ্চের সামনে গিয়ে হঠাৎ অবস্থান নেয়। পরে তারা মঞ্চ ভেঙে দিয়ে তা পুলিশের পিকআপ ভ্যানে তুলে নিয়ে যায়।
ওই সময় কাদের সেখানে অবস্থানকারী কৃষক-শ্রমিক জনতা লীগের নেতাকর্মীরা কারণ জিজ্ঞেস করলে পুলিশের পক্ষ থেকে বলা হয়, ‘কোনো কথা বলবেন না। ওপরের নির্দেশ আছে।’ নেতাকর্মীরা মালামালের সিজার লিস্ট করার কথা বললেও পুলিশ তা আমলে নেয়নি।
এ বিষয়ে মতিঝিল থানার ওসি বিএম ফরমান আলীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি খোঁজ নিয়ে দেখছি।