• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন |

রাজশাহী জেলা বিএনপির যুগ্ম সম্পাদক গ্রেফতার

Arresরাজশাহী : রাজশাহী জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মামুন অর রশিদকে গ্রেফতার করেছে পুলিশ।
নগরীর ষষ্ঠিতলা এলাকা থেকে শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে জেলা পুলিশের গোয়েন্দা শাখার সদস্যরা তাকে গ্রেফতার করে। মামুন অর রশিদের বাড়ি নগরীর ওই এলাকাতেই।
রাজশাহী জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা খায়রুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, গ্রেফতারের পরপরই তাকে পুঠিয়া থানায় সোপর্দ করা হয়েছে। তার বিরুদ্ধে পুঠিয়া থানার মামলায় গ্রেফতারি পরোয়ানা ছিলো।
এছাড়া তার বিরুদ্ধে পুঠিয়া থানায় তিনটি ও নগরীর বোয়ালিয়া থানায় ১২টি মামলা রয়েছে বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ