দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরে ৫৫০ বোতল ফেনসিডিলসহ রানা (২৮) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
শুক্রবার রাত ৮টার সময় সদর উপজেলার রামসাগর খোশনুর মোড় এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক রানা খোশনুর মোড় নতুনপাড়া এলাকার রমজানের ছেলে।
র্যাব-১৩ দিনাজপুর ক্যাম্পের এএসপি বদরুজ্জামান জিল্লুর জানান, গোপন সংবাদের ভিত্তিতে রামসাগর খোশনুর মোড় এলাকায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী রানাকে সাড়ে ৫৫০ বোতল ফেনসিডিলসহ আটক করা হয়। আটক রানা আইনশৃঙ্খলা বাহিনীর তালিকাভূক্ত মাদক ব্যবসায়ী বলে তিনি জানান।