• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর

রাত ৯টার পর দূরপাল্লার গাড়ি না চালাতে আইজিপির অনুরোধ

Shidul-igp-1423332822সিসি নিউজ: নাশকতার আশঙ্কায় রাত ৯টার পরে দূরপাল্লার গাড়ি না চালাতে মালিকদের অনুরোধ জানিয়েছেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক।
শনিবার সন্ধ্যায় রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনে শ্রমিক পরিবহন সমিতির নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ অনুরোধ জানান।
তিনি বলেন, ‘দিনের বেলা নাশকতা কম হওয়ায় আপনারা দিনে গাড়ি চালান। কিন্তু রাতে নাশকতার ঘটনা ঘটায় আপনাদের রাত ৯টার পর রাজধানী থেকে দূরপাল্লার গাড়ি না ছাড়ার জন্য অনুরোধ জানানো হচ্ছে। তবে কেউ গাড়ি  ছাড়তে চাইলে তিনি আইনশৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা সহায়তা নিয়ে গাড়ি চালাতে পারবেন। সেক্ষেত্রে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ নিরাপত্তা দেবে।’
নাশকতা এড়াতে প্রতিটি গাড়িতে পর্যাপ্ত পরিমাণে পানি ও বালু রাখতে এবং জানালায় মোটা কাপড়ের পর্দা লাগানোর কথা বলেন তিনি। এ সময় তিনি দেশের সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলেও দাবি করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ