রংপুর : শুক্রবার গাইবান্ধার তুলসীঘাটে বাসে পেট্রোল বোমায় দগ্ধ আরেকজন রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা গেছেন।
শনিবার রাত ৯টা ৫০ মিনিটে তার মৃত্যু হয়। এ নিয়ে এ ঘটনায় মৃতের সংখ্যা দাঁড়াল সাতজনে। আরো অন্তত আটজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।
রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের প্রধান ডা. মারুফুল ইসলাম জানান, গাইবান্ধার তুলসীঘাটে পেট্রোল বোমায় দগ্ধদের মধ্যে আরো আটজনের অবস্থা আশঙ্কাজনক। এদের সবার শরীরের ৯০ থেকে ৯৫ শতাংশই পুড়ে গেছে।