• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন |

হাবিপ্রবি’র প্রথম বর্ষের ওরিয়েন্টেশন ২২ ফেব্রুয়ারি

Haziদিনাজপুর প্রতিনিধি : হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১৫ শিক্ষাবর্ষের স্নাতক কোর্সের লেভেল-১ সেমিস্টার-১ এর ছাত্র-ছাত্রীদের ওরিয়েন্টেশন আগামী ২২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে এবং ক্লাশ শুরু হবে ২৩ ফেব্রুয়ারি।
অনুষ্ঠানে জাতীয় সংসদের হুইপ ও দিনাজপুর-৩ আসনের সংসদ সদস্য ইকবালুর রহিম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। সভাপতিত্ব করবেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর মো. রুহুল আমিন। ওরিয়েন্টেশন অনুষ্ঠানে ছাত্র-ছাত্রীসহ সংশি¬ষ্ট সকলকে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হয়েছে।
এদিকে হাবিপ্রবির গনসংযোগ কর্মকর্তা মমিনুর ইসলাম সংবাদ প্রেরিত এক বিজ্ঞপ্তিতে জানান, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় রিপোর্টকৃত অপেক্ষমান তালিকা হতে আগামী ১৭-০২-২০১৫ তারিখে শুন্য আসন পূরন করা হবে। বিভিন্ন অনুষদে কিছু ছ্ত্রা-ছাত্রী ভর্তি বাতিল করায় সর্বমোট ৪৭টি আসন শূন্য হয়েছে।
আগামী ১৭ ফেব্রুয়ারি-২০১৫ অপেক্ষমান তালিতার ছাত্র-ছাত্রীদের সকাল ১০টায় একাডেমিক ভবন-১ এর কৃষি অনুষদ কনফারেন্স কক্ষে রিপোর্ট করার জন্য বলা হচ্ছে। রিপোর্টকৃত উপস্থিত ছাত্র-ছাত্রীদের মধ্য হতে ওই দিনই তালিকার মেধাক্রম অনুসারে শূন্য আসনে ছাত্র-ছাত্রী ভর্তি করা হবে। উল্লে¬খ্য, অপেক্ষামান রিপোর্টকৃত ছাত্র-ছাত্রীদের মাঝে ভর্তির জন্য মোবাইলে এসএমএস পাঠানো হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ