• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন |

গাবতলী থেকে ছাড়ছে দূরপাল্লার বাস

Bus-4-1423545258সিসি নিউজ: বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের ডাকা ৭২ ঘণ্টার হরতালের শেষ দিনে গাবতলী থেকে ছেড়ে যাচ্ছে দূরপাল্লার বাস।
মঙ্গলবার সকালে গাবতলী বাস টার্মিনালে পরিবহণগুলোর কাউন্টারের সামনে কিছুসংখ্যক যাত্রীদের উপস্থিতি লক্ষ্য  করা গেছে।
সকাল থেকে যশোর, খুলনা, বরিশাল, সাতক্ষীরা, রংপুর, কুষ্টিয়া, গোপালগঞ্জ, পিরোজপুর, বেনাপোল, বাগেরহাট, মাদারীপুর, কুমিল্লা, সিলেট, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন জেলার উদ্দেশে দূরপাল্লার বাস ছেড়ে গেছে।

তবে যাত্রী কম থাকার কারণে স্বাভাবিক দিনের মতো বেশি বাস ছাড়ছে না। যাত্রী পরিপূর্ণ হলেই ছেড়ে যাচ্ছে বাসগুলো।

গাবতলী দেশ পরিবহণের কাউন্টারের সামনে গিয়ে দেখা গেছে রাজশাহী যাওয়ার উদ্দেশে অনেক যাত্রী দাঁড়িয়ে আছে। তারা জানান, হরতালে যাওয়াটা ঝুঁকিপূর্ণ হলেও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ওপর ভরসা করে তারা গন্তব্যস্থলে যাওয়ার জন্য বেরিয়েছেন।

উল্লেখ্য, দেশব্যাপী ক্রসফায়ারের মাধ্যমে অসংখ্য নেতা-কর্মীকে হত্যা, গুলি করে অসংখ্য নেতা-কর্মীকে পঙ্গু ও আহত করা, বিরোধীদলীয় নেতা-কর্মীসহ নিরীহ জনগণকে গণগ্রেফতারের প্রতিবাদ, জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা ও গণতন্ত্র পুনরুদ্ধার, বিচারব্যবস্থায় হস্তক্ষেপ ও কুক্ষিগতকরণ বন্ধ, সাংবাদিক নির্যাতন ও সংবাদমাধ্যমের ওপর নিয়ন্ত্রণ রোধ, জনগণের মৌলিক ও মানবাধিকার প্রতিষ্ঠা এবং অন্যায়ভাবে মিথ্যা মামলায় গ্রেফতার করা বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ২০ দলীয় জোটের সিনিয়র নেতৃবৃন্দ ও সব রাজবন্দির মুক্তির দাবিতে এ হরতালের ডাক দেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ