• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:২৯ অপরাহ্ন |

ফুলবাড়ীতে ইসলামী আন্দোলনের মানববন্ধন ও সমাবেশ

Manobbondhon 12ফুলবাড়ী প্রতিনিধি:  দেশব্যাপি ২০ দলীয় জোটের হরতাল, নৈরাজ্য, পেট্রোল বোমা, ভাংচুর ও চলমান রাজনৈতিক সংকট নিরসরে দাবীতে কুড়িগ্রামের ফুলবাড়ীতে মানববন্ধন ও সমাবেশ করছে উপজেলা ইসলামী আন্দোলন। বৃহস্পতিবার বিকাল ৩টায় উপজেলার তিনকোনা মোড়ে “সংঘাত নয় শান্তি চাই, পীর সাহেব চরমোনাই” শ্লোগান সম্বলিত ব্যানার নিয়ে মানব বন্ধন শেষে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে কুড়িগ্রাম জেলা সহ সভাপতি আশিকুর রহমান, উপজেলা সহ-সভাপতি হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক আফজাল হোসেন বাবুল প্রমুখ বক্তব্য রাখেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ