পার্বতীপুর প্রতিনিধি: পার্বতীপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মটরসাইকেল ভাংচুর করে টাকা ছিনতাই। হাত-পা বেধে মারধর করে পা ভেঙ্গে দিয়েছে। এ ঘটনায় পুলিশ দু’জনকে আটক করেছে। এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। ঘটনাটি ঘটে বুধবার বিকেলে হাবড়া ইউনিয়নের আরজী দেবীপুর শাহপাড়া গ্রামে।
জানা যায়, গত প্রায় একমাস পূর্বে ফেরাজুলের ভাতিজা মোস্তাকিম(১১)কে একই গ্রামের আব্দুল লতিফের পুত্র শামিম মারধর করে। এতে কয়েক দিন পর আবারও ফেরাজুল ও শামিম শিয়ালর্কোট বাজারে মারামারি হয়। এতে ফেরাজুলের লোকজন এলাকার ইউপি সদস্য আঃ রউফ প্রামানিককে বিচার দেয়। ইউপি সদস্য উভয়পক্ষকে সালিশের আয়োজন করলে আব্দুল লতিফ পক্ষ না আসায় সালিশ স্থগিত থাকে। এ ঘটনাকে কেন্দ্র করে গতকাল বুধবার বিকেলে ফেরাজুল চিরিরবন্দরের উদ্দ্যেশ্য মটরসাইকেল নিয়ে যাওয়ার পথে রাস্তায় গতিরোধ করে মটরসাইকেল বাজাজ ডিসকভার ১০০সিসি(দিনাজপুর-হ-১৩-১৯৯৪) ভাংচুর করে। ফেরাজুলকে গাছের সাথে বেধে মারধর করে পা ভেঙ্গে দেয়। ধারালো অস্ত্র দিয়ে মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। তাকে গুরুতর আহত আবস্থায় পার্বতীপুর হাসপাতালে ভর্তি করা হলে তাকে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় আহতর ভাই আশরাফুল ইসলাম বাদী হয়ে ৬ জনকে আসামী করে মামলা দায়ের করেছেন। পার্বতীপুর মডেল থানা পুলিশের এস আই রেজাউল করিম ঘটনাস্থল থেকে আব্দুল লতিফ(৪৫) পুত্র শামিম শাহ(২৮)কে গ্রেফতার করে জেল হাজতে পাটিয়েছে।