সিসি নিউজ: বিএনপির নেতৃত্বে ২০ দলের ডাকা লাগাতার অবরোধ ও বিচ্ছিন্ন হরতালে যানবাহন চলাচল নিরাপদ করতে নীলফামারীর সৈয়দপুরে মহাসড়কে ঝুঁকিপূর্ণ ৮টি পয়েন্টে আনসার মোতায়েন করা হয়েছে। এসব আনসার সদস্যরা পালাক্রমে সড়কের টহল দিচ্ছেন।
পুলিশ সূত্রে জানা যায়, সৈয়দপুর-রংপুর, দিনাজপুর, পার্বতীপুর, নীলফামারী মহাসড়কের সৈয়দপুর সীমানার বাইপাস সড়ক, চৌমহনী, ওয়াপদা, চিকলী, কেন্দ্রীয় বাস টার্মিনালসহ বিভিন্ন ঝুঁকিপূর্ণ পয়েন্টে এসব আনসার মোতায়েন করা হয়েছে। চিহিৃত পয়েন্টে পুলিশের পাশাপাশি মোতায়েন করা হয় আনসার সদস্য। লাঠি- বাঁশি হাতে আনসার সদস্যরা সড়ক সংলগ্ন এলাকায় দিনেরাতে পাহারা দিয়ে চলেছে।