ঠাকুরগাঁও : ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় সেনুয়া বাজারে সন্ত্রাস ও নৈরাজ্য বিরোধী সমাবেশে দুর্বৃত্তরা হামলা চালায়। এসময় একজন আহত হয়েছে।
অল্পের জন্য অনুষ্ঠানের প্রধান অতিথি মহিলা সংরক্ষিত ৩০১ আসনের এমপি সেলিনা জাহান লিটা বেঁচে গেছেন।
রোববার সন্ধ্যায় এই ঘটনা ঘটে। এসময় ঘটনা স্থলে পুলিশ না থাকায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
এমপি সেলিনা জাহান লিটা বলেন, আমি সমাবেশে বক্তব্য রাখছিলাম এমন সময় দুর্বৃত্তরা হামলা চালালে স্থানীয়রা আমাকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়।
পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন, ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।