গাইবান্ধা: জেলার পলাশবাড়ীতে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সঙ্গে ‘বন্ধুকযুদ্ধে’এক শিবির কর্মী নিহত হয়েছেন। তার নাম মোস্তফা মঞ্জিল (৩২)। তিনি গাইবান্ধা সদরের সাহাপাড়া ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামের জসিদার মাস্টারের ছেলে।মঙ্গলবার ভোরে গাইবান্ধা-পলাশবাড়ী সড়কে উপজেলার বুড়ির ঘর এলাকায় এ ঘটনা ঘটে।
র্যাব-১৩ গাইবান্ধা ক্যাম্পের সহকারী পরিচালক (এডি) আশরাফ হোসেন ছিদ্দিক গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করে জানান, ভোর পাঁচটার দিকে র্যাবের একটি টহল দল গাইবান্ধা ক্যাম্পে ফিরছিল। পথে গাইবান্ধা-পলাশবাড়ী সড়কের বুড়ির ঘর এলাকায় র্যাবের গাড়ি লক্ষ্য করে পেট্রোল বোমা ও গুলি ছোড়ে দুর্বৃত্তরা।
আত্মরক্ষার্থে র্যারও পাল্টা গুলি চালায়। এসময় মোস্তফা গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান।
ঘটনাস্থল থেকে সাতটি পেট্রোল বোমা, একটি বিদেশি পিস্তল, একটি দেশি বন্দুক, ও তাদের ব্যবহৃত একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।