• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন |

যৌনক্ষমতার জন্য ‘হুবার বাস্টার্ড’

1423912383সিসি ডেস্ক : যৌনক্ষমতার জন্য ‘হুবার বাস্টার্ড’। বয়স যদি ৬০ বা তার বেশিও হয়ে যায়, তাতেও চিন্তিত হওয়ার কিছুই নেই। এবার যৌন ক্ষমতা বাড়ানোর উপায় বাতলেছেন আরবের শেখরা। ‘হুবার বাস্টার্ড’ নামের এই পাখির মাংস খেলে নাকি ১০০ বছরেও যৌন সক্ষমতা অটুট থাকবে। প্রতিদিন ১০টির মতো পাখির মাংস খেতে হবে। তাতেই পাওয়া যাবে প্রত্যাশিত ফল।
প্রচলিত বিশ্বাস ও কোটিপতি হওয়ার সুবিধাকে সঙ্গে নিয়ে এখন এটিকেই চূড়ান্ত বলে ধরে নিয়েছেন আরবের বিত্তবান শেখরা। আর তাই নির্বিচারে চলছে হুবার বাস্টার্ডদের নিধন। কথায় বলে, পয়সা থাকলেই নাকি যা খুশি করা যায়। সেটাকেই যেন বাস্তবায়িত করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন আরবের এই কোটিপতি রাজকুমারেরা। পাকিস্তানের অন্তর্গত বেলুচিস্তানে হুবারদের অভয়ারণ্যকে রীতিমতো মৃগয়াক্ষেত্র বানিয়ে ফেলেছেন তাঁরা। পয়সা থাকলেও যৌন সক্ষমতা কেনা যেত না। কিন্তু সেটাও সম্ভব করে দেখালেন তাঁরা। একজন রাজকুমারই নাকি প্রায় দুই হাজার একশটি হুবার বাস্টার্ড পাখিকে গুলি করে মেরেছে। তাঁদের এই অত্যাচারে প্রায় নির্বংশ হতে চলেছে হুবাররা। তবে এই বিশ্বাসের কোন বৈজ্ঞানিক ভিত্তি নেই। কোনও পরীক্ষাতেই প্রমাণ করা যায়নি যে, হুবারের মাংস খেলে ‘অ্যাফ্রোডাইসিয়াক’ বা যৌন ক্ষমতা বাড়ানো যাবে। এদিকে বিজ্ঞান বলেছে, যৌনক্ষমতা বাড়াতে পারে একমাত্র  ভায়াগ্রা। উৎস: গলফ নিউজ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ