• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন |

শেষ পর্যন্ত অপু বিশ্বাস থাকলেন না

zizipoka_1325324303_2-image_38_5250বিনোদন ডেস্ক: শেষ পর্যন্ত অপু বিশ্বাস থাকলেন না এস এ হক অলিক পরিচালিত ‘আরো ভালবাসবো তোমায়’ ছবিতে। পরিচালক শাকিব খান ও পরী মনিকে নিয়ে শুটিং শুরু করলেন।

এ ছবিতে একটি বিশেষভাবে আমন্ত্রিত অতিথি চরিত্রে অপু বিশ্বাসের অভিনয় করার কথা ছিল। চরিত্রটি একজন সিনেমার নায়িকার। প্রথমে রাজি হলেও মহরতের আগে আপত্তি জানান অতিথি চরিত্রে অভিনয় করতে। পরে অপুকে ছাড়াই ছবির মহরত করা হয় এবং বর্তমানে শুটিংও চলছে।

এ প্রসঙ্গে পরিচালক এস এ হক অলিক বলেন, যেহেতু চরিত্রটি একজন সিনেমার নায়িকার, সেহেতু জনপ্রিয় একজন নায়িকাকেই নেয়ার চেষ্টা করবো। আশা করছি জনপ্রিয় একজন নায়িকাকে আমরা উপহার দিতে পারবো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ