রাজশাহী: রাজশাহী সিটি কর্পোরেশনের ৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর হাবিবুর রহমানকে আটক করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
নগরীর দাশপুকুর এলাকা থেকে বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে তাকে আটক করা হয়।
রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র ও গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার ইফতেখায়ের আলম হাবিবুর রহমানের আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, নগরীতে ২০ দলের ডাকা অবরোধ-হরতালের নাশকতায় মদদ দেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। ডিবি কার্যালয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।