• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৪:৫৩ অপরাহ্ন |

কামারুজ্জামানের সঙ্গে শনিবার সকালে দেখা করবেন আইনজীবীরা

Kamruঢাকা: মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধে ফাঁসির দণ্ডপ্রাপ্ত জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মোহাম্মদ কামারুজ্জামানের সঙ্গে শনিবার সকালে দেখা করবেন তার আইনজীবীরা।

কামারুজ্জামানের আইনজীবী এ্যাডভোকেট শিশির মনির বৃহস্পতিবার সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ২১শে ফেব্রুয়ারি সকাল সাড়ে ১০টার দিকে আমরা মোহাম্মদ কামারুজ্জামানের সঙ্গে দেখা করার জন্য ঢাকা কেন্দ্রীয় কারাগারে যাব।

এর আগে, বৃহস্পতিবার বিকেলে মৃত্যু পরোয়ানা শোনা শেষে কামারুজ্জামান তার আইনজীবীদের সঙ্গে দেখা করতে চেয়েছেন বলে জানিয়েছেন ঢাকা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার ফরমান আলী।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ