• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৪:৫০ অপরাহ্ন |

নিজেকে চেনাতে চান সৌম্য সরকার

Summoখেলাধুলা ডেস্ক: ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফরম্যান্সই সৌম্য সরকারকে জায়গা করে দিয়েছে বাংলাদেশের বিশ্বকাপ দলে। ক্যানবেরায় প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে সুযোগ পেয়েই নিজের সামর্থ্যর জানান দিয়েছেন।

এদিন ২৮ রানে শাপুর জারদানের বলে এলবিডব্লিউ না হলে নিজের ইনিংসটাকে আরও বড় করতে পারতেন সৌম্য। তার আশা আরও বড় ইনিংস খেলবেন অস্ট্রেলিয়ার বিপক্ষে। একই সঙ্গে ক্রিকেট দুনিয়ায় পৌঁছে দেবেন নিজের আগমনী বার্তা।

সংবাদমাধ্যমে সৌম্য বলেছেন, ‘অস্ট্রেলিয়ার বিপক্ষে সেট হতে পারলে নিজের ইনিংসটাকে বড় করার চেষ্টা করবো। দেশ ছাড়ার আগে বলেছিলাম, বিশ্বকাপে নিজেকে বাংলাদেশের মানুষের কাছে পরিচিত করতে চাই। খারাপ খেললে তো আর সেটা হবে না। ভাল খেলেই সবার কাছে নিজেকে চেনাতে চাই।’

নিজের ব্যক্তিগত লক্ষ্যর কথা বলতে গিয়ে সৌম্যর মন্তব্য, ‘ব্যক্তিগত লক্ষ্য বলতে ওরকম কিছু নেই। নিজের স্বাভাবিক খেলা খেলে যাব। প্রথম ম্যাচে যেভাবে শুরু করেছি চেষ্টা করবো ওভাবেই শুরু করতে। প্রথম ম্যাচে ফিনিশিং ভালো হয়নি। এবার চেষ্টা করবো শেষটাও ভাল করার।’ সৌম্যর এই লক্ষ্য এখন শনিবার ব্রিসবেনের গ্যাবায় ঠিকঠাক অনুদিত হলেই হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ