• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন |

সাধিকা হতে চলেছেন মনীষা?

image_118383_0বিনোদন ডেস্ক: গেরুয়া বসন, গলায় মালা, কপালে লাল তিলক সাধিকার বেশে হরিদ্বারের এক আশ্রমে পূজাঅর্চনা করতে দেখা মিলল বলিসুন্দরী মনীষার। দীর্ঘদিন ধরে পর্দার আড়ালে থাকার পর আচমকাই তার এই অবতার নিশ্চই প্রশ্ন উঠতে শুরু করেছে জিঞ্জাসু মনে। তাহলে বলে রাখি না সাধিকা হয়ে যাননি এই নায়িকা। মরণ ক্যানসার রোগ থেকে অব্যাহতি পেয়ে পূজা-প্রার্থনা করতেই নাকি তার এই হরিদ্বার-যাত্রা
জানা গিয়েছে, মাকে সঙ্গে নিয়ে মণীষা হরিদ্বারের হর কি পৌরিতে পিল্টোবাবার আশ্রমে যান। সেখানে বিশ্ব শান্তি ও উন্নয়নের জন্য পিল্টোবাবা মহামৃত্যুঞ্জয় একাদশ রুদ্র মহাযজ্ঞের আয়োজন করেছেন বলে খবর। অভিনেত্রীর ঘনিষ্ঠ মহল সূত্রে জানা গিয়েছে, সাময়িক ধর্মকর্ম করতেই তার এই হরিদ্বার যাত্রা। তাই আপাতত সেলুলয়েডের প্রচারের থেকে অনেক দূরে মণীষা এখন ধর্ম ও আধ্যাত্মিকতার মধ্যেই শান্তি খোঁজার চেষ্টায় রয়েছেন।
মণীষা নিজে জানান, পার্থিব সুখকে পরিত্যাগ করাটা অত সহজ নয়। তবে, সঠিক সময়ে তা করতে হয়। যদিও একইসঙ্গে জানিয়েছেন, সিনেমা হল তার জীবন। তাই এখনই বলিউডকে চিরতরে বিদায় জানানোর কোনো পরিকল্পনা নেই তার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ