• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন |

বীরগঞ্জে হঠাৎ শিলাবৃষ্টি ॥ উঠতি ফসলের ব্যাপক ক্ষতি

Silaদিনাজপুর প্রতিনিধি : জেলার বীরগঞ্জে হঠাৎ দমকা বাতাসের সঙ্গে ব্যাপক শিলাবৃষ্টি হয়েছে। এতে উঠতি ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন কৃষক ও কৃষি বিভাগের কর্মকর্তারা। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টায় বীরগঞ্জ উপজেলার শতগ্রাম ইউনিয়নের কয়েকটি গ্রামে এ শিলাবৃষ্টি হয়।
স্থানীয় মো. শেখ জাকির হোসেন জানান, সন্ধ্যা ৬টায় হঠাৎ প্রচন্ডবেগে বাতাস, তারপর শুরু হয় শিলাবৃষ্টি। প্রায় ৩০ মিনিট পর শিলাবৃষ্টি শেষ হয়। শিলাবৃষ্টিতে বিভিন্ন স্থানে ঘরের টিন ফুটো হয়ে যায়। এতে সবজি ফসলের ব্যাপক ক্ষতি হয়।
শতগ্রাম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ডা.  কেএম কুতুব উদ্দিন জানান, ৩০ মিনিট স্থায়ী এ শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি হওয়ায় বর্গাচাষীরা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন।
বীরগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা ড. আবুল কালাম আজাদ জানান, মৌসুমের শুরুতেই ব্যাপক ঝড়-বৃষ্টি কৃষিক্ষেত্রে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হবে। ক্ষতিগ্রস্ত হবেন কৃষকরা। লক্ষ্যমাত্রা অর্জন ব্যাহত হতে পারে।
দিনাজপুর আবহাওয়া অফিসের টিপিও কর্মকর্তা জীবন আহমেদ জানান, বৃহত্তর দিনাজপুর জেলাঘেঁষা হিমালয় পর্বত থাকায় আকাশে মেঘ জমে থাকার কারণে বেশকিছু জায়গায় বৃষ্টিপাত ও শিলাবৃষ্টি হয়েছে। দুই-চার দিন পর আরও ভারি বৃষ্টিপাত হতে পারে বলেও তিনি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ