• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:২২ অপরাহ্ন |

কিশোরগঞ্জে যাত্রীবাহি বাস উল্টে খাদে: আহত ২১

News Photo 2 - Copyকিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের মুশা কাশেমের বাজারে শুক্রবার দুপুরে চট্রগ্রামগামী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে উল্টে গিয়ে ২১জন যাত্রী আহত হয়েছে।
যাত্রী ও প্রতক্ষ্যদর্শী সূত্রে জানা গেছে, নীলফামারী জেলার জলঢাকা থেকে ছেড়ে আসা চট্রগ্রামগামী রোমার পরিবহনের চালক জলঢাকা বাস কাউন্টার ছেড়ে আসার পর থেকে বেপরোয়া হয়ে গাড়ী চালাচ্ছিল। যাহার নম্বর ঢাকা মেট্রো-ব ১১-০৪৯৯। গাড়ী চালার সময় চালকের বে-পরোয়া দেখে যাত্রীরা বাধা দিলে চালক যাত্রীদের ধমক দেয়। পরে কিশোরগঞ্জ উপজেলা শহর অতিক্রম করে মুশা কাশেমের বাজাওে রংপুর গামী একটি পিকআপকে দ্রুত ভাবে ওভারটেক করার সময় নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশে গর্তে বাস উল্টে পড়ে যায়। দূর্ঘটনার সাথে সাথে এলাকাবাসী এসে গাড়ীতে থাকা যাত্রীদেরকে উদ্ধার করে আহত অবস্থায় কিশোরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। এ সময় গাড়ীতে থাকা যাত্রীদের মধ্যে ২১জন আহত হয়। আহতরা জলঢাকা উপজেলার আফিজার রহমান,(২৫)আব্দুল জলিল(৩৫),আইনুল হক(৩৫),ইদ্রিস আলী(২৫),মফিজার রহমান(৫০),মালু মিয়া(২৮)আইনুল হক(৩৫)ওয়ালিয়ার রহমান(৩৫),ফরিজুল ইসলাম(৩০),মাহফুজার রহমান(৪২),শফিউল ইসলাম(২৬),লোকমান আলী(৪৫),রফিকুল ইসলাম(৪০),মোকছেদুল ইসলাম(৪০),মিজানুর রহমান(২৭),মোজাহিদ হোসেন(২২)ছলিম হোসেন(৫৫),ও আকরাম হোসেন প্রমূখ। তবে দু’জনের অবস্থা আশংকা জনক অবস্থায় তাদের দুজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানন্তরিত করা হয়।
এ ব্যাপারে কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমানের সাথে কথা হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন,গাড়ীর চালক,কন্টাক্টর,হেলপার দূর্ঘটনার পর পালিয়ে গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ