• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৩৩ অপরাহ্ন |
শিরোনাম :
ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর

হিলি সীমান্তের শূণ্য আঙিনায় মাতৃভাষা দিবস উদযাপন

21 Febআকতার হোসেন বকুল, হিলি:  হিলি সীমান্তের শূণ্য আঙিনায় হয়ে গেল অমর একুশে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এ উপলক্ষে সীমান্তের ২৮৫নং মেইন পিলারের কাছে স্থাপন করা হয় অস্থায়ী শহীদ মিনার। সেখানে জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে বিভিন্ন রাজনৈতিক দলসহ বিভিন্ন সংগঠনের পক্ষে পুস্পস্তবক অর্পণ করা হয়। দুই বাংলার বাংলাভাষী মানুষের মধ্যে সৌহাদ্য ও সম্প্রীতির লক্ষ্যে স্থানীয় সাপ্তাহিক আলোকিত সীমান্ত ও আমরা মুক্তিযোদ্ধার সন্তান কমান্ডের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এরফলে অমর একুশে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের অনুষ্ঠানটি পরিনত হয় দুই বাংলার মানুষদের মিলন মেলায়।
সকাল ১১টায় জাতীয় পতাকা উত্তোলণের (অর্ধনমিত) মাধ্যমে দিবসটির সুচনা করা হয়। সাড়ে ১১টায় উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার লিয়াকত আলীর সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন, সাপ্তাহিক আলোকিত সীমান্তে সম্পাদক ও আমরা মুক্তিযোদ্ধার সন্তান কমান্ডের সভাপতি সাংবাদিক জাহিদুল ইসলাম। এতে প্রধান অতিথির বক্তব্য দেন, হাকিমপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আকরাম হোসেন মন্ডল। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার আজাহারুল ইসলাম। অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুর রহমান লিটন, যুগ্ম সাধারণ সম্পাদক জামিল হোসেন চলন্ত, সাংগঠনিক সম্পাদক প্রতাপ মল্লিক, সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহীনুর রেজা শাহীন, হিলি স্থলবন্দর ট্রাক মালিক গ্রুপের আহবায়ক হারুন উর রশিদ।
অনুষ্ঠানের আয়োজক সাপ্তাহিক আলোকিত সীমান্তের সম্পাদক জাহিদুল ইসলাম বলেন, দুই বাংলার মানুষের ভাষা এক। সীমান্তের কাটাতারের বেড়া দিয়ে মানুষ আটকানো যাবে। কিন্তু ভারত-বাংলাদেশের বাঙালির ভাষা এবং হৃদয়কে আটকাতে পারবে না। যা বাংলা ভাষার টানে আজ দুই বাংলার মানুষেরা মিলে গিয়েছিল তাদের নিজস্ব কৃষ্টি ও সংস্কৃতির সৌহাদ্য, সম্প্রীতি, ও ভ্রাতৃত্বের মেলবন্ধণে। আমাদের মধ্যে এই প্রয়াস অব্যাহত থাকবে। শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করে স্থানীয় দুই বাংলার শিল্পীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ