• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন |

ব্যাংকে সন্দেহজনক লেনদেন বেড়েছে

Bankঅর্থ-বানিজ্য ডেস্ক: গত ডিসেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত ব্যাংকগুলোতে সন্দেহজনক লেনদেনের পরিমাণ বেড়েছে। এ ধরনের লেনদেনের অভিযোগ তিন শতাধিক বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক ম. মাহফুজুর রহমান। বর্তমান রাজনৈতিক পরিস্থিতির কারণেই এমন হচ্ছে কি না তা খতিয়ে দেখছে কেন্দ্রীয় ব্যাংক।

রোববার বাংলাদেশ ব্যাংকে কেন্দ্রীয় টাস্কফোর্সের (ব্যাংক, বিমা, আর্থিক প্রতিষ্ঠান এনবিআর, দুদক, বিএসইসি, বাণিজ্য, অর্থ, স্বরাষ্ট্র ও আইন মন্ত্রণালয়ের প্রতিনিধিদের নিয়ে গঠিত) এক বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান ম. মাহফুজুর রহমান। বৈঠকে সভাপতিত্ব করেন ডেপুটি গভর্নর আবু হেনা মোহা. রাজি হাসান।

মাহফুজুর রহমান বলেন, ‘ডিসেম্বর-জানুয়ারিতে সন্দেহজনক লেনদেনের অভিযোগের সংখ্যা তিন শতাধিক ছাড়িয়েছে। সঠিক সংখ্যাটি আমি বলতে পারছি না। তবে এটা অক্টোবর-নভেম্বর মাসের তুলনায় বেশি।’

তিনি বলেন, ‘এজন্য সবগুলো ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান ও মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস দেয়া সব প্রতিষ্ঠানকে বলা হয়েছে তারা যদি কোনো প্রকার সন্দেহজনক লেনদেন দেখে তাহলে সেটা যেন সাথে সাথেই বাংলাদেশ ব্যাংককে অবহিত করে। আর যেসব অঞ্চলে সন্ত্রাসী কর্মকাণ্ড বেশি হয় সেগুলোকে ঝুঁকিপূর্ণ অঞ্চল হিসেবে চিহ্নিত করার নির্দেশ দেয়া হয়েছে।’

বর্তমান প্রেক্ষাপটে এরকম লেনদেন প্রতিরোধে ব্যাংকগুলোকে তাদের গ্রাহকের সঠিক ও পূর্ণাঙ্গ পরিচিতি (কেওয়াইসি) সঠিকভাবে সংরক্ষণ করতে বলা হয়েছে যাতে কার টাকা কোথায় যাচ্ছে সে বিষয়ে খেয়াল রাখা যায় বলে জানান মাহফুজুর রহমান।

তিনি বলেন, ‘এজন্য অপরিচিত লোক যাতে ব্যাংক অ্যাকাউন্ট খুলতে না পারে সেদিকে খেয়াল রাখার কথা আলোচানায় এসেছে। তাছাড়া ব্যাংকগুলোকে প্রতিদিনের লেনদেন যাচাই-বাচাই করতেও বলা হয়েছে।’

উল্লেখ্য, টাক্সফোর্সের এ মিটিংটি প্রতি দুই মাস অন্তর নিয়মিতভাবে হয়ে থাকে। উৎস: বাংলামেইল


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ