• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:১১ অপরাহ্ন |

প্রেসিডিয়াম পদ ফিরে পেলেন তাজুল

tajulসিসি নিউজ: দলীয় শৃঙ্খলাভঙের দায়ের প্রেসিডিয়াম সদস্য পদ থেকে অব্যাহতি পাওয়ার প্রায় পাঁচ মাস পর পদে ফিরলেন জাতীয় পার্টির নেতা তাজুল ইসলাম চৌধুরী।

সোমবার সন্ধ্যায় পার্টি যুগ্ম দপ্তর সম্পাদক আবু হাসান আহমেদ জুয়েল এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, দলের গঠনতন্ত্রের ৩৯ ধারা অনুযায়ী চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ তাজুলের অব্যাহতি আদেশ প্রত্যাহার করেছেন। অবিলম্বে এ আদেশ কার্যকর করা হবে।

জাতীয় পার্টি ও এরশাদকে নিয়ে বিরূপ মন্তব্য করায় গত বছরের ১০ সেপ্টেম্বর তাজুল ইসলাম চৌধুরী ও সমবায় প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গাকে প্রেসিডিয়াম পদ থেকে অব্যাহতি দেন এরশাদ। একইসঙ্গে রংপুর জেলা জাতীয় পার্টির সভাপতির পদ থেকেই মশিউর রহমান রাঙাকে এবং তাজুল ইসলামকে কুড়িগ্রাম জেলা জাতীয় পার্টির সভাপতির পদ থেকেও অব্যাহতি দেয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ