• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৪:৫৪ অপরাহ্ন |

বোচাগঞ্জে সড়ক দুঘর্টনায় মোটরসাইকেল আরোহী নিহত

Accidentসিসি নিউজ: দিনাজপুরের বোচাগঞ্জে সড়ক দুর্ঘটনায় মো. টিপু (৪৫) নামের মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো দুই মোটরসাইকেল আরোহী। নিহত ও আহত ব্যক্তিদের বাড়ি ঠাকুরগাঁও জেলার রানীশংকৈল উপজেলার উমরা ডাঙ্গী গ্রামে।

বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪ টার সময় সেতাবগঞ্জ পৌর শহরের ঝাড়বাড়ী ধনতলা নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দিনাজপুর থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী মিনিবাসকে সাইড দিতে গিয়ে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এলাকাবাসী আহতদের উদ্ধার করে বোচাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৯ টার দিকে টিপু মারা যায়। গুরুতর আহত অপর দুজনকে দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বোচাগঞ্জ থানার অফিসার ইনর্চাজ (ওসি) মো. হাবিবুল হক দুর্ঘটনায় নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ