• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন |

ট্রাক চাপায় শিশুসহ নিহত ৪

Acciসিসি ডেস্ক: নারায়ণগঞ্জের রূপগঞ্জে ট্রাকচাপায় একটি সিএনজিচালিত অটোরিকশায় থাকা শিশুসহ চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো তিনজন। শুক্রবার সকাল সোয়া ৮টার দিকে উপজেলার কর্নগোপ এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে রূপগঞ্জ থানার ওসি মাহমুদুল ইসলাম জানান। নিহতরা হলেন, কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ থানার কান্দাইল এলাকার আব্দুল কাদের মিয়া (৬৫), সেন্টু মিয়ার স্ত্রী সুইটি বেগম (২২) ও শিশু সন্তান লিমন (২) ও অটোরিকশা চালক। আহতদের সবাইকে মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এদের মধ্যে সেন্টু মিয়া (৩০), আকলিমা বেগম (২২) ও শিশু শরীফ মিয়ার নাম জানা গেছে। তারা স্থানীয় ইটভাটার শ্রমিক বলে জানা গেছে।  এদিকে, দুর্ঘটনার পর ঢাকা-সিলেট মহাসড়কের উভয় দিকে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এতে সড়কের উভয় দিকে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।  ওসি মাহমুদুল ইসলাম জানান, হতাহতেরা অটোরিকশা করে গ্রামের বাড়ি করিমগঞ্জের কান্দাইলের উদ্দেশ্যে ভুলতা যাচ্ছিলেন। সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের কর্ণগোপ এলাকায় ঢাকাগামী একটি দ্রুতগামী ট্রাক অটোরিকশাকে চাপা দেয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ