• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন |

কিশোরগঞ্জে আন্তর্জাতিক ইসলামিক ত্রাণ সংস্থার বস্ত্র বিতরণ

Kishorgonj Nilphamari pixকিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার রনচন্ডী ইউনিয়নে ২২০ জন ভিক্ষুক ও অসহায় হত দরিদ্রদের মাঝে ১টি করে শাড়ী,১টি করে কম্বল ও ১টি করে লুঙ্গি বিতরণ করা হয়েছে।
গত শুক্রবার সকাল ১১টায় রনচন্ডী ইউনিয়ন পরিষদ হলরুমে আন্তর্জাতিক ইসলামিক ত্রাণ সংস্থা সৌদি আরব বাংলাদেশ অফিসের পক্ষ থেকে এসব বস্ত্র বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন নীলফামারী জেলা প্রশাসক মোঃ জাকীর হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সিদ্দিকুর রহমান,আন্তর্জাতিক ত্রাণ সংস্থার সচীব আলহাজ্ব আব্দুল বারী,রনচন্ডী ইউনিয়নের চেয়ারম্যান মোকলেছুর রহমান বিমান, কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মোস্তাফিজার রহমান ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ।

ইউএনওর হস্তক্ষেপে বাল্য বিয়ে বন্ধ
কিশোরগঞ্জ উপজেলার কাচরীরহাট দাখিল মাদ্রাসার অষ্টম শ্রেণীর ছাত্রী পেয়ারী আক্তার(১৩) কে বাল্য বিয়ে দেয়ার সব আয়োজন সম্পন্ন করলে নিরুপায় হয়ে ওই মাদ্রাসার শিক্ষক,সচেতন মহল ও ইউপি সদস্য ইউএনওকে খবর দেয়। ইউএনও মোঃ সিদ্দিকুর রহমানের হস্তক্ষেপে বাল্য বিবাহ থেকে রক্ষা পায় পেয়ারী।
জানা গেছে,উপজেলার নিতাই ইউনিয়নের মুশরত পানিয়াল পুকুর গ্রামের একরামুল হকের মেয়ে পেয়ারী নিকটবর্তী কাচারীহাট দাখিল মাদ্রাসায় অষ্টম শ্রেণীতে পড়ালেখা করে। একরামুলের আর্থিক অবস্থা ভালো না হওয়ায় একই গ্রামের সাবের আলীর ছেলে আছিউল ইসলামের সাথে ঘটা করে গত বৃহস্পতিবার সন্ধ্যায়  বিয়ের আয়োজন সম্পন্ন করা হয়। এতে ওই মাদ্রাসার শিক্ষক ও ইউপি সদস্য জুয়েল মিয়া বিয়েতে বাধা দেন। কিন্তু সবার বাধা উপেক্ষা করে বিয়ের আয়োজন যথারিতী চলতে থাকে। বাধ্য হয়ে ওই ওয়ার্ডের ইউপি সদস্য তাদের দুজনকে (বর ও কনে) থানায় এনে সোপর্দ করে। পরে মেয়ের বাবার কাছ থেকে মেয়ের সাবালিকা না হওয়া পর্যন্ত বিয়ে দেবেন না মর্মে মোসলেকা দেন। কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজার রহমান ঘটনার সত্যতা স্বীকার করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ