• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন |

পশু-পাখির রক্ত দিয়ে শুরু হলো পদ্মা সেতুর নির্মাণ কাজ

1425208714_0_65828-300x150সিসি নিউজ: দক্ষিণাঞ্চলের মানুষের বহুল প্রত্যাশিত পদ্মা সেতুর তৈরির কাজ শুরু হয়েছে। রবিবার সকালে পদ্মা সেতুর ট্রায়াল পাইল স্থাপনে এ্যাংকর পাইলের স্থাপনের মধ্য দিয়ে মূল সেতু তৈরির প্রাথমিক কাজ শুরু হয়। ভারি যান্ত্রপাতি ব্যবহার করে বিশাল ক্রেনের মাধ্যমে এই এ্যাংকর পাইল স্থাপন করা হচ্ছে।

এদিকে, ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না মেজর ব্রিজ কোম্পানি সেতু তৈরি শুরুর দিনটিকে স্মরণীয় করে রাখতে তাদের রীতি অনুযায়ী দু’টি কালো ষাঁড় গরু, দু’টি খাসি ও দু’টি মোরগ পদ্মা নদীতে উৎসর্গ করে। সেই উদ্দেশ্যে প্রাণীগুলো জবাই করে রক্ত সরাসরি পদ্মায় দেয়া হয়।

জানা যায়, চীনের রীতি অনুয়ায়ী কাজের সফলতা ও দুর্ঘটনা রোধে এই পশু উৎসর্গ করা হয়। এছাড়া ষাঁড়ের সামনের দু’রান অর্থ্যাৎ দুইটি গরুর চারটি রান পদ্মা নদীতে উৎসর্গ করে ছেড়ে দেয়া হয়। বাকি মাংস প্রকল্পে কর্মরতদের মাঝে বিতরণ করা হয়।

রবিবার সকাল ৯টার দিকে এগুলো উৎসর্গ করার মধ্য দিয়ে কাজ শুরু হয়। এ সময় এ্যাংকর পাইলের কাজের চারিদিকে একেরপর এক আতশবাজি ফুটতে থাকলে ঘটনাস্থলে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। এই অনুষ্ঠানে প্রকল্প সংশ্লিষ্ট প্রায় সকলেই অংশ নেন। দুই নম্বর পিলারের কাছে নদীতে এই এ্যাংকর পাইল স্থাপন শুরু হয়েছে। এরপরই ২০ মার্চ থেকে ট্রায়াল পাইল স্থাপন করা শুরু হবে।

এ বিষয়ে মুন্সীগঞ্জের জেলা প্রশাসক মো. সাইফুল হাসান বাদল জানান, পদ্মা সেতু প্রকল্পটি যথাযথভাবে এগিয়ে চলার ক্ষেত্রে স্থানীয় প্রশাসন প্রয়োজন অনুযায়ী সব সহযোগিতায় প্রস্তুত রয়েছে। হরতাল অবরোধে পদ্মা সেতুর কাজে কোন বিঘ্ন সৃষ্টি করতে পারেনি। সব চলছে সিডিউল অনুযায়ী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ