সিসি নিউজ: প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি একটি চিঠি দিয়েছেন। সফররত ভারতের পররাষ্ট্র সচিব সুব্রামানিয়াম জয়শঙ্কর সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করে মোদির চিঠিটি হস্তান্তর করেন। জয়শঙ্কার জানান, খুব শিগগিরই বাংলাদেশ সফরের আগ্রহ প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
প্রধানমন্ত্রীর প্রেসসচিব এ কে এম শামীম চৌধুরী সাংবাদিকদের বলেন, ওই চিঠিতে ভারতের প্রধানমন্ত্রী বলেছেন যে, তিনি আগ্রহের সঙ্গে ঢাকা সফরের জন্য অপেক্ষা করছেন।
নরেন্দ্র মোদি বাংলাদেশের প্রধানমন্ত্রীকেও ভারত সফরের আমন্ত্রণ জানিয়েছেন বলে প্রেস সচিব জানান। ভারতের নতুন পররাষ্ট্র সচিব জয়শঙ্কর সোমবার সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন।