সিসি নিউজ: ব্লগার ও লেখক অভিজিৎ রায়ের হত্যাকারীদের শাস্তির দাবিতে সৈয়দপুরে যৌথভাবে মানববন্ধন করেছে বাংলাদেশ কমিউস্টি পার্টি ও উদীচী শিল্পি গোষ্ঠি।
সোমবার বিকেলে সৈয়দপুর প্রেসক্লাবের সামনে এই মনববন্ধনে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ গ্রহণ করে।
ঘন্টাব্যাপী মানববন্ধন চলাকালে সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন উদীচী শিল্পি গোষ্ঠি সৈয়দপুর শাখার হোসনে আরা লিপি, সিপিবি’র কমরেড দেলোয়ার হোসেন জাভিসকো, নুরুজ্জামান জোয়ার্দার প্রমুখ।
বক্তরা অভিযোগ করে বলেন, যারা এই দেশকে সম্প্রদায়িক, ধর্মান্ধ ও জঙ্গীবাদ বানাতে মরিয়া তারাই লেখ ও ব্লগার অভিজিৎ রায়কে হত্যা করেছে। অভিলম্বে অভিজিৎ রায়ের হত্যাকারী ওই সাম্প্রদায়িক-ধর্মান্ধ-জঙ্গীগোষ্ঠিকে চিহ্নিত করে গ্রেপ্তারসহ তাদের আইনের আওতায় এনে সর্বচ্চো শাস্তি দেওয়ার জন্য সরকারের প্রতি দাবি জানান।