• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন |

স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন ৮ বিশিষ্ট ব্যক্তি

Podok-1425478296সিসি নিউজ: জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ আট বিশিষ্ট ব্যক্তিকে ২০১৫ সালের স্বাধীনতা পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

পদকপ্রাপ্ত ব্যক্তিরা হচ্ছেন :
স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের ক্ষেত্রে বৃহত্তর সিলেটে মুক্তিযুদ্ধ পরিচালনায় বিশেষ ভূমিকা পালনকারী মরহুম কমান্ড্যান্ট মানিক চৌধুরী।

১৯৭১ সালে রাজশাহী  রেঞ্জের ডিআইজি হিসেবে কর্মরত অবস্থায় মুক্তিযুদ্ধে সহায়তা প্রদানের জন্য পাকিস্তানি-হানাদার বাহিনীর হাতে শাহাদাতবরণকারী মামুন মাহমুদ।

১৯৭১ সালে ওয়াশিংটনস্থ পাকিস্তান দূতাবাসে কর্মরত অবস্থায় বাংলাদেশ সরকারের প্রতি আনুগত্য প্রকাশকারী এবং প্রবাসে মুক্তিযুদ্ধের পক্ষে জনমত সংগঠক, প্রাক্তন অর্থমন্ত্রী মরহুম শাহ্ এ এম এস কিবরিয়া।

প্রবীণ রাজনীতিবিদ এবং মুক্তিযুদ্ধকালে প্রবাসী বাংলাদেশ সরকারের উপদেষ্টা অধ্যাপক মোজাফফর আহমদ।

সাহিত্য ক্ষেত্রে বিশিষ্ট সাহিত্যিক ও শিক্ষাবিদ অধ্যাপক ড. আনিসুজ্জামান। সংস্কৃতি ক্ষেত্রে যশস্বী চলচ্চিত্র অভিনেতা আব্দুর রাজ্জাক।

গবেষণা ও প্রশিক্ষণ ক্ষেত্রে স্বনামধন্য কৃষি গবেষক ও বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের প্রাক্তন মহাপরিচালক ড.  মোহাম্মদ  হোসেন মন্ডল এবং সাংবাদিকতা ক্ষেত্রে প্রথিতযশা সাংবাদিক প্রয়াত সন্তোষ গুপ্ত।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ২৫ মার্চ ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে ২০১৫ সালের স্বধীনতা পদক প্রদান করবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ