হিলি প্রতিনিধি: জয়পুরহাটের পাঁচবিবিতে বাংলাদেশ ও ভারত সীমান্ত রেখা অতিক্রমে নিষেধাজ্ঞা সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় সভা করেছে বর্ডার গার্ড বাংলাদেশ(বিজিবি)। বৃহস্পতিবার দুপুর ১২ টায় বিজিবির কয়া ক্যাস্প এলাকার সীমান্তের ২৮২ নং মেইন পিলারের নিকট এই মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন, বিজিবির দিনাজপুর সেক্টরের সেক্টর কমান্ডার কর্ণেল হ্লা হেন মং, জয়পুরহাট ৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল আব্দুর রাজ্জাক তরফদার, অপস অফিসার মেজর নাসির ইমাম রুমি, উপজেলা নির্বাহী অফিসার নুর উদ্দিন আল ফারুক, থানা পুলিশ কর্মকর্তা (ত্বদন্ত) মোঃ ফরিদ হোসেন, পাঁচবিবি পৌর সভার মেয়র মোঃ হাবিবুর রহমান হাবিব সহ অনেকে। বিজিবি কর্মকর্তারা সীমান্তে চোরাচালান, মাদকপাচার বন্ধে সকলের সহযোগিতা কামনা করেন।